মৌলভীবাজারে ৪টি আসনে ৩২ জনের মনোনয়ন পত্র সংগ্রহ, ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচন
স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারী নির্বাচন অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে মৌলভীবাজার জেলার ৪টি নির্বাচনী আসন থেকে এ পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেন ৩২ জন।
মৌলভীবাজার জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার জেলায় মোট ভোটার ১৬লাখ ১৪ হাজার ৯৩৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮ লাখ ২৪ হাজার ৪৫৪ জন। নারী ভোটার ৭ লাখ ৯০ হাজার ৪৭৪ জন। হিজরা রয়েছেন ৮ জন। সোমবার ২৯ ডিসেম্বর মনোনয়োন পত্র জমা দেয়ার শেষ তারিখ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী): বড়লেখা পৌরসভা ও বড়লেখা উপজেলার ১০ টি এবং জুড়ী উপজেলার ৬ টি ইউনিয়ন নিয়ে গঠিত মৌলভীবাজার-১ সংসদীয় আসন।
মৌলভীবাজার জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড়লেখা-জুড়ী আসনে মোট ভোটার ৩লাখ ৩৭ হাজার ৮১৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭২ হাজার ৯৯৮ জন। নারী ভোটার ১ লাখ ৬৪ হাজার ৮১৬ জন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ওই আসন থেকে এ পর্যন্ত রির্টার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়ন পত্র ৭ জন সংগ্রহ করেছেন তারা হলেন।
নাসির উদ্দিন আহমেদ, (বিএনপি)।
মোহাম্মদ আমিনুল ইসলাম (বাংলাদেশ জামায়াতে ইসলামী)।
লোকমান আহমদ, (খেলাফত মজলিস)।
বেলাল আহমদ, (স্বতন্ত্র)।
সাইফুল ইসলাম, (বাংলাদেশ খেলাফত মজলিস)।
আহমদ রিয়াজ, (জাতীয় পার্টি)
মো: শরিফুল ইসলাম, (গণফ্রন্ট)।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ওই আসন থেকে এ পর্যন্ত রির্টার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়ন পত্র ৮ জন সংগ্রহ করেছেন তারা হলেন।
মোঃ শওকতুল ইসলাম শকু, (বিএনপি)।
মোহাম্মদ রওশন আলী, (বিএনপি)।
মোঃ সায়েদ আলী, (বাংলাদেশ জামায়াতে ইসলামী)।
এম জিমিউর রহমান চৌধুরী, (স্বতন্ত্র)।
মোঃ ফজলুল খান, (স্বতন্ত্র)।
সাদিয়া নোশিন তাসনিম চৌধুরী, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)।
মোঃ আব্দুল মালিক, (জাতীয় পার্টি)।
আব্দুল কুদ্দুস, ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই পীর)।
নওয়াব আলী আব্বাছ খাঁন, (স্বতন্ত্র)।
মো: সাইফুর রহমান, (খেলাফত মজলিস)।
মৌলভীবাজার পৌরসভা ও মৌলভীবাজার সদর উপজেলার ১২ ইউনিয়ন এবং রাজনগর উপজেলার ৮ টি ইউনিয়ন নিয়ে মৌলভীবাজার-৩ আসন। এ আসনে মোট ভোটার ৪ লাখ ৮৬ হাজার ২১২ জন। এরই মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪৮ হাজার ১৩১ জন। নারী ভোটার ২ লাখ ৩৮ হাজার ৭৭ জন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ওই আসন থেকে এ পর্যন্ত রির্টার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়ন পত্র ৬ জন সংগ্রহ করেছেন তারা হলেন।
এম নাসের রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
মোঃ আব্দুল মান্নান, (বাংলাদেশ জামায়াতে ইসলামী)।
রেজিনা নাসের, (স্বতন্ত্র)।
মোহাম্মদ লুৎফুর রহমান কামালী, (বাংলাদেশ খেলাফত মজলিস)।
জহর লাল দত্ত, (বাংলাদেশ কমিউনিস্ট পার্টি)।
আহমদ বিলাল, (বাংলাদেশ খেলাফত মজলিস)।
শ্রীমঙ্গল পৌরসভা, শ্রীমঙ্গল উপজেলার ৯টি ইউনিয়ন ও কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়ন, কমলগঞ্জ পৌরসভা নিয়ে এ আসনটি গঠিত। এ আসনে মোট ভোটার ৪ লাখ ৮৭ হাজার ৮৮৮ জন। তার মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪৬ হাজার ১৯৭ জন। নারী ভোটার ২ লাখ ৪১ হাজার ৬৮৯ জন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ওই আসন থেকে এ পর্যন্ত রির্টার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়ন পত্র ৫ জন সংগ্রহ করেছেন তারা হলেন।
মোঃ মহসিন মিয়া, (স্বতন্ত্র)।
শেখ নূরে আলম হামিদী, (বাংলাদেশ খেলাফত মজলিস)।
মোহাম্মদ আব্দুল রব, (বাংলাদেশ জামায়াতে ইসলামী)।
মোঃ মুজিবুর রহমান চৌধুরী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
জালাল উদ্দিন আহমদ জিপু, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
মোহাম্মদ জরিফ হোসেন, (জাতীয় পার্টি)।
মো: আবুল হোসেন, (বাসদ)।
প্রীতম দাস, জাতীয় নাগরিক পার্টি (এন.সি.পি)।
মুঈদ আশিক চিশতী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।



মন্তব্য করুন