ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারের ৪টি সংসদীয় আসনে মনোনয়নপত্র জমা দিলেন ৩১ প্রার্থী

December 29, 2025,

স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমার শেষ দিনে জেলার ৪টি সংসদীয় আসনে ৩১ জন প্রার্থী মনোনয়পত্র  জমা দেন। মোট ৩৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের দুই প্রার্থী মো: রওশন আলী (স্বতন্ত্র) ও মো: সাইফুর রহমান (খেলাফত মজলিস) মনোনয়নপত্র জমা দেননি। মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) থেকে ৭ জন, মৌলভীবাজার-২ (কুলাউড়া) থেকে ৮ জন, মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর-রাজনগর) থেকে ৭ জন,  মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) থেকে ৯ জন পৃথক ভাবে মনোনয়পত্র  জমা দেন।

মৌলভীবাজার জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ২৯ ডিসেম্বর সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার জেলায় মোট ভোটার ১৬লাখ ১৪ হাজার ৯৩৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮ লাখ ২৪ হাজার ৪৫৪ জন। নারী ভোটার ৭ লাখ ৯০ হাজার ৪৭৪ জন এবং হিজরা ৮ জন।

মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী):

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড়লেখা-জুড়ী আসনে মোট ভোটার ৩লাখ ৩৭ হাজার ৮১৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭২ হাজার ৯৯৮ জন। নারী ভোটার ১ লাখ ৬৪ হাজার ৮১৬ জন। এই আসনে মনোনয়ন পত্র জমা দেন নাসির উদ্দিন আহমেদ, (বিএনপি), মোহাম্মদ আমিনুল ইসলাম (বাংলাদেশ জামায়াতে ইসলামী),লোকমান আহমদ (খেলাফত মজলিস),বেলাল আহমদ (স্বতন্ত্র),সাইফুল ইসলাম (বাংলাদেশ খেলাফত মজলিস),আহমদ রিয়াজ (জাতীয় পার্টি), মো: শরিফুল ইসলাম (গণফ্রন্ট)।

মৌলভীবাজার-২ (কুলাউড়া) :

এআসনে মোট ভোটার  ৩ লাখ ৩০ হাজার ২০ জন। মনোনয়ন পত্র জমা দেন মোঃ শওকতুল ইসলাম শকু (বিএনপি), মোঃ সায়েদ আলী (বাংলাদেশ জামায়াতে ইসলামী), এম জিমিউর রহমান চৌধুরী, (স্বতন্ত্র),মোঃ ফজলুল খান (স্বতন্ত্র),সাদিয়া নোশিন তাসনিম চৌধুরী বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী),মোঃ আব্দুল মালিক (জাতীয় পার্টি),আব্দুল কুদ্দুস ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই পীর),নওয়াব আলী আব্বাছ খাঁন (স্বতন্ত্র)।

মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর-রাজনগর) :

এ আসনে মোট ভোটার ৪ লাখ ৮৬ হাজার ২১২ জন। মনোনয়ন পত্র জমা দেন এম নাসের রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), মোঃ আব্দুল মান্নান (বাংলাদেশ জামায়াতে ইসলামী), রেজিনা নাসের (স্বতন্ত্র), মোহাম্মদ লুৎফুর রহমান কামালী, (বাংলাদেশ খেলাফত মজলিস),জহর লাল দত্ত, (বাংলাদেশ কমিউনিস্ট পার্টি),আহমদ বিলাল (বাংলাদেশ খেলাফত মজলিস), মো: ইলিয়াছ হোসেন (ইসলামী ফন্ট বাংলাদেশ)।

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) :

এ আসনে মোট ভোটার ৪ লাখ ৮৭ হাজার ৮৮৮ জন। মনোনয়ন পত্র জমা দেন মোঃ মুজিবুর রহমান চৌধুরী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), মোঃ মহসিন মিয়া (স্বতন্ত্র), শেখ নূরে আলম হামিদী (বাংলাদেশ খেলাফত মজলিস), মোহাম্মদ আব্দুল রব (বাংলাদেশ জামায়াতে ইসলামী), জালাল উদ্দিন আহমদ জিপু বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি),মোহাম্মদ জরিফ হোসেন (জাতীয় পার্টি),মো: আবুল হোসেন (বাসদ),প্রীতম দাস জাতীয় নাগরিক পার্টি (এন.সি.পি), মুঈদ আশিক চিশতী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com