মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে মনোনয়নপত্র জমা দিলেন বাবা-ছেলে
December 29, 2025,
প্রনীত রঞ্জন দেবনাথ : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বাবা ও ছেলে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার ২৯ ডিসেম্বর বিকেলে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন বিএনপি মনোনীত প্রার্থী মো: মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) এর ছেলে ব্যবসায়ী মুঈদ আশিদ চিশতী।
এর আগে রোববার ২৮ ডিসেম্বর বিকেলে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন মুঈদ আশিদ চিশতীর বাবা বিএনপি মনোনীত প্রার্থী মো: মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।
মৌলভীবাজার-৪ আসনের সহকারী রিটার্ণিং অফিসার কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: আসাদুজ্জামান বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন।



মন্তব্য করুন