মজলিস মৌলভীবাজার জেলা শাখার জরুরী নির্বাহী বৈঠক অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার জরুরী নির্বাহী বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
২৮ ডিসেম্বর রবিবার বাদ এশা জেলা মজলিস মিলনায়তনে বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার জরুরি নির্বাহী বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য ও জেলা সভাপতি মুফতী মাওলানা হাবিবুর রহমান ক্বাসেমী। জেলা সাধারণ সম্পাদক মুফতী মাওলানা হিফজুর রহমান হেলাল রাজনগরীর পরিচালনায় অনুষ্ঠিত হয়।
বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সাংগঠনিক পরিকল্পনা গ্রহণ করা হয়। পাশাপাশি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে মৌলভীবাজার জেলার চারটি সংসদীয় আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থীদের নির্ধারিত সময়ের পূর্বেই মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য আহ্বান জানানো হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা ফারুক আহমেদ, সহ-সভাপতি মাওলানা আসাদ আল হুসাইন, সহ-সভাপতি মাওলানা আবুল কালাম, সাধারণ সম্পাদক মুফতী মাওলানা হিফজুর রহমান হেলাল, সহ-সাধারণ সম্পাদক মাওলানা ইসলাম উদ্দীন, সহ-সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা লুৎফুর রহমান কামালী, সহ-সাধারণ সম্পাদক মাওলানা রহমত আলী, জেলা অফিস সম্পাদক আব্দুল ওয়াজিদ, কমলগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা জয়নাল আবেদীন শাহে পূরী, সাধারণ সম্পাদক মাওলানা শামসুল ইসলাম, রাজনগর উপজেলা সহ-সভাপতি মাওলানা মৌসুফ আহমদ, সাধারণ সম্পাদক মুফতী রুহুল আমীন, জেলা বায়তুল মাল সম্পাদক মাওলানা আতাউর রহমান, বাংলাদেশ খেলাফত যুব মজলিস জেলা সভাপতি হুসাইন আব্দুল আউয়াল, সহ-সভাপতি শাহ মিসবাহ, সদস্য আবুল কালাম।



মন্তব্য করুন