
স্টাফ রিপোর্টার॥ নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী । ধারাবাহিকতায় ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা ও র্যালী আয়োজন করে মৌলভীবাজার ছাত্রলীগের একাংশ।
৪ জানুয়ারী বুধবার বেলা সাড়ে ১২ টায় মৌলভীবাজার ৩ আসনের সাংসদ সৈয়দা সায়রা মহসিন এর বাড়িতে ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা হয়। কেক কাটা শেষে র্যালী বের হয়। র্যালী টি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে শেষ হয়।
এসময় উপস্তিত ছিলেন কলেজ ছাত্রলীগের সেক্রটারী রেজাউল করিম রেজা,কলেজ ছাত্রলীগের ক্রিয়া সম্পাদক তানভীর আহমেদ শিপু ,জেলা ছাত্রলীগের সিনিয়র ছাত্রনেতা হাসান আহমেদ তারেক , অমিত রায় ,তানজীম আহমেদ , এস মুহাম্মদ ইয়াসিন ,লিপ্পন , মিজান , হাবিব মুহাম্মদ প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.