এমাদুল ইসলাম সুজাউল কামিল মাদ্রাসার গভর্নিংবডির সহ-সভাপতি মনোনীত

December 30, 2025,

আব্দুর রব : বড়লেখা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর এমাদুল ইসলাম বড়লেখার ঐতিহ্যবাহী প্রাচীন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান সুজাউল কামিল মাদ্রাসার গভর্নিংবডির সহসভাপতি মনোনীত হয়েছেন।

গভর্নিংবডির সভাপতি মাওলানা আব্দুল আজিজের সভাপতিত্বে ও অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমানের সঞ্চালনায় মঙ্গলবার ৩০ ডিসেম্বর অধ্যক্ষ্যের কার্যালয়ে অনুষ্ঠিত কমিটির নিয়মিত সভায় সর্বসম্মতিক্রমে বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগি রাজনৈতিক ব্যক্তিত্ব এমাদুল ইসলামকে গভর্নিংবডির সহসভাপতি মনোনীত করা হয়েছে।

সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলামকে গভর্নিংবডির সহসভাপতি মনোনীত করায় তিনি মাদ্রাসার গভর্নিংবডির সভাপতি, সদস্য সচিবসহ কমিটির প্রত্যেক সদস্য, শিক্ষকবৃন্দসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। এতদঅঞ্চলের সর্বোচ্চ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সমৃদ্ধিতে তিনি সর্বোচ্চ ভুমিকা রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com