আব্দুর রব॥ বড়লেখার প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র মানুষের আর্তসামাজিক উন্নয়নে কাজ করার লক্ষ্যে ৩ জানুয়ারী মঙ্গলবার বিকেলে দারিদ্র বিবেচন গ্রামীণ উন্নয়ন সমিতি দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নে মতবিনিময় সভা করেছে।
সমিতির সভাপতি তমছির আলীর সভাপতিত্বে ও আব্দুর রহমানের পরিচালনায় নুরে মদিনা নূরানী মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক জালাল আহমদ, ইউপি মেম্বার আব্দুর রহিম, সমাজসেবক হাজী আশরাফ হোসেন, জামাল আহমদ, এখলাছ আলী প্রমূখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.