বড়লেখায় পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের আয়োজনে উপজেলা দিবস পালন
আব্দুর রব : বড়লেখায় উপজেলা দিবস উদযাপন উপলক্ষ্যে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র ২৮ ও ২৯ ডিসেম্বর দুইদিন ব্যাপি ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে নানা কর্মসূচি পালন করেছে। পদক্ষেপ-সমৃদ্ধি কর্মসূচির আওতায় উপজেলা দিবস পালন উপলক্ষ্যে উন্নয়ন মেলা, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, গুনিজন সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সার্বিক সহয়োগিতায় উপজেলার হাকালুকি উচ্চ বিদ্যালয় মাঠে কর্মসূচির প্রথম দিন ২৮ ডিসেম্বর উৎসবমুখর পরিবেশে কিশোর-কিশোরীদের অংশগ্রহণে পরিচালিত উন্নয়ন মেলার বিজ্ঞান, সবজি, স্বাস্থ্য, কুঠিরশিল্প ও গ্রামীণ পিঠার স্টলে দর্শনার্থীরা ভিড় জমান।
পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র দাসেরবাজার শাখার আয়োজনে দ্বিতীয় দিন ২৯ ডিসেম্বর ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা পরবর্তী পুরস্কার বিতরণ, গুনিজন সম্মাননা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরী।
পদক্ষেপ দাসেরবাজার ব্রাঞ্চের ব্যবস্থাপক শ্রীনন্দন বর্মনের সভাপতিত্বে ও বৈকালিক শিক্ষা কেন্দ্রের শিক্ষিকা সুতপা রানী দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন তালিমপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এখলাছুর রহমান, হাকালুকি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান চন্দ দাস, বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, পদক্ষেপের সহকারী সিনিয়র পরিচালক ও জোনাল ম্যানেজার (বি-বাড়ীয়া জোন) মোর্শেদ্দুজ্জামান, সিনিয়র ব্যবস্থাপক ও সিলেট এরিয়া ম্যানেজার আবু হানিফ।
অন্যদের মধ্যে বক্তব্য দেন ইউপি সদস্য সঞ্জিব দাস, সাংবাদিক মোহাম্মদ মস্তফা উদ্দিন, কানুনগো বাজার বনিক সমিতির যুগ্ন সাধারণ সম্পাদক মনজুরুল ইসলাম, সিএনজি স্ট্যান্ড পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সিপার আহমদ প্রমুখ।



মন্তব্য করুন