ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ
January 1, 2026,
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার সদর উপজেলার গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের পাঠ্যবই বিতরণ করা হয়।
১ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের হলরুমে প্রধান শিক্ষক মো: নুরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক শহিদুল ইসলাম খোকন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি ও সিলেট বারের আইনজীবী এডভোকেট মো: সাইফুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন কমিটির সাবেক সদস্য আমিরুল ইসলাম সাহেদ, সিলেট বারের আইনজীবী এডভোকেটে হেনা বেগম, সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান, শেরপুর প্রেসক্লাবের অর্থ সম্পাদক রিপন আহমেদ, শিক্ষক ফেরদৌসী আক্তার, জাহীর মিয়া, শেফালি বেগম, দূর্যয় গোপ, শিবু দাস। পরে ষষ্ট, সপ্তম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের হাতে অতিথিবৃন্দ নতুন বই তুলে দেন।



মন্তব্য করুন