মাসুদ ফাউন্ডেশনের ৫০তম মাসিক খাদ্যসামগ্রী বিতরণ
January 1, 2026,
সালেহ আহমদ (স’লিপক) : মৌলভীবাজারে শতাধিক অসচ্ছল সুবিধাভোগীদের মাঝে মো: মাসুদ ফাউন্ডেশনের ধারাবাহিক ৫০তম নিয়মিত মাসিক অনুদানের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার ১ জানুয়ারি সকাল সাড়ে ১১টায় মৌলভীবাজার পৌর শহরের ৯নং ওয়ার্ডস্থ মো: মাসুদ ফাউন্ডেশন কার্যালয়ে শতাধিক সুবিধাভোগীদের মাঝে চাল, ডাল, তেল, আলু, পিয়াজ, লবণ ইত্যাদি বিতরণ করেন সাবেক পৌর কাউন্সিলর এবং ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক মো: মাসুদ।
ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ কবি সালেহ আহমদ (স’লিপক) এর পরিচালনায় এসময় বৃটেন প্রবাসী জাহানারা বেগম, ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক নাহিদা মাসুদ, মহিলা বিষয়ক সম্পাদক রাজনীন মোহাম্মদ, কার্যনির্বাহী সদস্য মুজাহিদুল ইসলাম, নাদিয়া মোহাম্মদ, নাদিম মোহাম্মদ, মো: ফাহিম প্রমুখ উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন