মৌলভীবাজার প্রেসক্লাবের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত

January 3, 2026,

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মৌলভীবাজার প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ২ জানুয়ারি বাদ মাগরিব মৌলভীবাজার প্রেসক্লাবের হল রুমে দোয়া মাহফিলে দোয়া করেন জেলা পরিষদ মসজিদের ইমাম হাছান আহমদ চৌধুরী। দোয়া মাহফিলে মহান আল্লাহর দরবারে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি জিয়া পরিবার এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাবের আহ্বায়ক বকসী ইকবাল আহমদ, সদস্য সচিব সৈয়দ হুমায়েদ আলী শাহীন সহ অন্যান্য সাংবাদিক উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে শিরনি বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বলেন বেগম খালেদা জিয়া গণতন্ত্র রক্ষার জন্য অনেক ত্যাগস্বীকার করেন। তাঁর শূন্যতা জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি হল। আমরা অশ্রুসিক্ত হৃদয়ে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।

নিজের সুখ, স্বাচ্ছন্দ্য এমনকি ব্যক্তিগত নিরাপত্তা বিসর্জন দিয়ে তিনি মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র রক্ষায় আজীবন লড়াই করে গেছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com