বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় গোরারাই বাজার বিএনপির মিলাদ মাহফিল
January 3, 2026,
স্টাফ রিপোর্টার : সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় গোরারাই বাজার এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
শনিবার ৪ জানুয়ারি মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম সাহেদ, খলিলপুর ইউনিয়ন বিএনপির নেতা আব্দুল কাইয়ুম চৌধুরী আংগুর, শিক্ষক নেতা শহিদুল ইসলাম খোকন, মাওলানা দুরুদ মিয়া, হাফেজ আব্দুল আমীন, জিলাদ মিয়া, ছুলু মিয়া, লুৎফুর রহমান, সাহেদ মিয়া।
মিলাদ মাহফিল শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন গোরারাই জামে মসজিদের ইমাম মাওলানা দুরুদ আহমেদ।



মন্তব্য করুন