দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত আবেগঘন দোয়া মাহফিল

January 6, 2026,

স্টাফ রিপোর্টার : বিএনপির চেয়ারপার্সন, তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও আবেগে পরিপূর্ণ এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এই দোয়া মাহফিলের আয়োজন করেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজী শাহাব উদ্দিন এবং জিয়াউর রহমান ফাউন্ডেশন ইউরোপের সমন্বয়ক কামাল উদ্দিন। তাঁদের আন্তরিক উদ্যোগে আয়োজিত এ মাহফিলটি পরিণত হয় দেশনেত্রীর প্রতি ভালোবাসা, ত্যাগ ও সংগ্রামের স্মৃতিকে ঘিরে এক আবেগঘন মিলনমেলায়।

দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব জি কে গউছ, মৌলভীবাজার-৩ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান, মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন এবং লন্ডন বিএনপির সদস্য সচিব খসরুজ্জামান খসরু।

এছাড়াও সিলেট বিভাগসহ দেশ-বিদেশের বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত থেকে দেশনেত্রীর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় শরিক হন।

অনুষ্ঠানে বক্তারা আবেগভরে বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন গণতন্ত্রের প্রতীক। স্বৈরশাসন, নির্যাতন ও ষড়যন্ত্রের মুখেও তিনি কখনো মাথানত করেননি। তাঁর জীবন ছিল এদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের এক নিরবচ্ছিন্ন সংগ্রামের ইতিহাস।

দোয়া মাহফিলের শেষপর্বে মহান আল্লাহ পাকের দরবারে অশ্রুসিক্ত চোখে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত, তাঁর কবরকে জান্নাতের বাগানসমূহের একটি বানানো এবং তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মেহমান হিসেবে কবুল করার জন্য দোয়া করা হয়।

মহান আল্লাহ পাক যেন তাঁকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন—আমিন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com