বড়লেখায় শীতার্তদের মাঝে বিজিবি’র কম্বল বিতরণ

January 6, 2026,

আব্দুর রব : বড়লেখার সীমান্তবর্তী এলাকায় বিজিবি-৫২ ব্যাটালিয়নের উদ্যোগে মঙ্গলবার ৬ জানুয়ারি দুপুরে অর্ধশতাধিক দুস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণের আয়োজন করে বিজিবি।

বিজিবি লাতু কোম্পানী কমান্ডার সুবেদার জসিম উদ্দিনের সভাপতিত্বে কম্বল বিতরণের সভায় বক্তব্য দেন বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. আতাউর রহমান, ব্যাটালিয়নের সহকারি পরিচালক মাহফুজুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, বিজিবি নয়াগ্রাম কোম্পানী কমান্ডার নায়েক সুবেদার আসমত উল্লাহ ঠাকুর, অত্র স্কুলের প্রধান শিক্ষক কয়ছর আহমদ, সাংবাদিক আজাদ বাহার জামালি, হাসান শামীম, তপন কুমার দাস প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com