খালেদা জিয়ার মৃ/ত্যু/তে পৌর বিএনপির দোয়া মাহফিল
January 6, 2026,
স্টাফ রিপোর্টার : বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার আত্বার মাগফেরাত কামনায় মৌলভীবাজার পৌর বিএনপির উদ্যাগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ৬ জানুয়ারি যোহরের নামাজ শেষে পশ্চিমবাজার জামে মসজিদে এ মিলাদ মহাফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক ও সাবেক পৌর মেয়র মো: ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব মো: আব্দুর রহিম রিপন, পৌর বিএনপির সভাপতি মো: অলিউর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল আহমেদ ও সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজাসহ পৌর বিএনপির নেতৃবিন্দরা।
পরে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার আত্বার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।



মন্তব্য করুন