বৈষম্য বিরোধী মামলার আসামী করার ভয়ভিতি প্রদর্শন এবং চাঁদা দাবীর অভিযোগ এনে সংবাদ সম্মেলন

January 6, 2026,

স্টাফ রিপোর্টার : বৈষম্য বিরোধী মামলায় অজ্ঞাত আসামী হিসাবে গ্রেফতারের ভয়ভিতি প্রদর্শন,পুলিশ দিয়ে হয়রানী ও চাঁদা দাবীর অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন মৌলভীবাজার সদর উপজেলার মনুমুখ ইউনিয়নের নাদামপুর গ্রামের আবুল চৌধুরী।
৬ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ ঘটিকায় মৌলভীবাজার প্রেসক্লাবে লিখিত বক্তব্যে জানান, সদর উপজেলার মনুমুখ ইউনিয়নের বাউরভাগ গ্রামের বাসিন্ধা ও মনুমুখ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমদ সাজন এর পুত্র রাফি আহমেদ বৈষম্য বিরোধী ও এনসিপি নেতা পরিচয়ে তাকে ও তার পরিবারের সদস্যদের নানা ভাবে হয়রানি করে আসছে।
২০২৪ সালের ৫ আগষ্টের পর রাফি আহমদ বৈষম্যবিরোধী, বর্তমানে এনসিপি নেতা পরিচয় দিয়ে নাদামপুর সহ বিভিন্ন এলাকার নিরীহ লোকদের মামলার ভয়ভিতি প্রদর্শন করে আসছেন। স্থানীয় পুলিশ প্রশাসনের সহিত যোগাযোগ আছে মর্মে প্রচার করিয়া লোকদের নিকট হইতে বিভিন্ন অংকের টাকা নিয়েও  সাধারণ মানুষকে মামলা দিয়া হয়রানী করছেন।
আবুল চৌধুরী আরও বলেন, সম্প্রতি রাজু আহমদ সাজন এর সহিত তাদের জমি সংক্রান্ত বিষয় নিয়া বিরোধ রহিয়াছে। এমনকি রাফি আহমেদের আপন চাচা রাজীব আহমদ দিনার উরফে দিনার আহমদকে বৈষম্য বিরোধী মামলায় গ্রেফতার করার পর আমাকে ও আমার পরিবারকে বিভিন্ন ভাবে দোষারুপ করিয়া হয়রানী করা হচ্ছে।রাফি আহমেদসহ তাহার পরিবারের সদস্যরা আওয়ামীলীগের সহিত ওতপ্রোতভাবে জড়িত এবং সেও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাথে জড়িত ছিল।

রাফি আহমেদ ও তার পিতা রাজু আহমদ সাজন সম্প্রতি লোকমুখে প্রচার করিতেছে যে, আমাকে মিথ্যা আওয়ামীলীগের কমিটি তৈরি করিয়া আমাকে এবং আমার আরও প্রবাসী দুই ভাইকে ভূয়া তথ্য দিয়া মামলা দিয়া হয়রানী করিবে। এই বিষয়ে গত ২৪/১১/২০২৫ইং তারিখে পুলিশ সুপারের কাছে অভিযোগ দাখিল করেন। রাফি আহমেদ বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে বৈষম্য বিরোধী মামলায় তাকে অজ্ঞাতনামা আসামী হিসাবে  গ্রেফতার করাবে।
আবুল চৌধুরী জানান, তিনি ও পরিবারের কেউ কোন রাজনৈতিক দলের সহিত সম্পৃক্ত নেই।  কোন  রাজনৈতিক দলে টাকা পয়সা প্রদান করিতে পারিব না মর্মে জানাইলে   ক্ষিপ্ত হইয়া হয়রানীমূলক কার্যকলাপ করে আসছে রাফি আহমেদ। এ বিষয়ে তিনি সরকারের বিভিন্ন দপ্তরের সর্বাত্মক সহযোগীতা দাবী করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com