মৌলভীবাজারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে আয়োজনে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

January 7, 2026,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারে গণমাধ্যম প্রতিনিধিদের অংশগ্রহণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে আয়োজনে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ৭ জানুয়ারি সকালে মৌলভীবাজার শহরের মহিলা সংস্থার হল রুমে আঞ্চলিক তথ্য অফিস সিলেটের আয়োজনে ও জেলা তথ্য অফিসের সার্বিক সহযোগিতায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।

মৌলভীবাজার জেলা তথ্য অফিসার মোহাম্মদ আনোয়ার হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা নির্বাচন অফিসার গোলাম মোস্তফা, অতিরিক্ত পুলিশ সুপার আসিফ মহিউদ্দিন, সিলেটের তথ্য অফিসার আকিকুর রেজা। এসময় জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com