মৌলভীবাজার জেলা বিএনপি’র সাবেক সদস্য মতিন বকশের স্থগিতাদেশ প্রত্যাহার
January 6, 2026,
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার জেলা বিএনপি’র সাবেক সদস্য মতিন বকশের সদস্যপদের স্থগিতাদেশ প্রত্যাহার করা হযেছে।
সোমবার ৫ জানুয়ারি বিএনপি’র কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানান, দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সদস্য পদটি স্থগিত করা হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক তার দলীয় স্থগিতাদেশ প্রত্যাহার করে শুধুমাত্র দলের প্রাথমিক সদস্য হিসেবে কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।
এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
এখন থেকে দলীয় নীতি ও শৃঙ্খলা মেনে দলকে শক্তিশালী ও গতিশীল করতে কার্যকর ভূমিকা রাখবেন বলে দল আশা রাখে।




মন্তব্য করুন