শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে মিঠু এমএন সাবাহ্ এন্ড টিমস্

January 7, 2026,

পলি রানী দেবনাথ : মৌলভীবাজার সদর উপজেলার ৭নং চাঁদনীঘাট ইউনিয়নের মুক্তারচেগ গ্রামে শীতার্ত দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে মিঠু এমএন সাবাহ্ এন্ড টিমস্। মৌলভীবাজার ইয়ুথনেট টিম এর সহযোগীতায় ৬ জানুয়ারি মঙ্গলবার বিকাল ৩টার টার দিকে শব্দকর পাড়ায় ২০ জন মানুষের হাতে এ কম্বল তুলে দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার ইয়ুথনেট গ্লোবাল এর এসোসিয়েট কো-অর্ডিনেটর মূর্শেদুল হাসান নিয়ন, নেটওয়ার্কিং কো-অর্ডিনেটর স্নিগ্ধ দাস, ফাহিম রোহান, ফাইন্যান্স কো-অর্ডিনেটর নবনিতা সূত্রধর, সদস্য আবির দে, চয়ন দাস, সামিয়াসহ প্রমুখ।

মৌলভীবাজার ইয়ুথনেট গ্লোবাল এর এসোসিয়েট কো-অর্ডিনেটর মূর্শেদুল হাসান নিয়ন বলেন, অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারা এ এক অন্যরকম অনুভূতি। আমরা সাধ্যমতো চেষ্টা করেছি তাদের পাশে দাঁড়ানোর। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে সবাই এগিয়ে আসা উচিত।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com