গাজী মারুফ ছিলেন দলের জন্য নিবেদিত সত্যিকারের সৈনিক-এম নাসের রহমান

January 7, 2026,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক গাজী মারুফের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার ৬ জানুয়ারি  রাতে গাজী মারুফ স্মৃতি পরিষদ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে।

পরিষদের আহ্বায়ক মাহবুব ইজদানি ইমরান সভাপতিত্ব করেন এবং সদস্য সচিব স্বাগত কিশোর দাস চৌধুরী সঞ্চালনা করেন।

এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৩ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান, যিনি অনুষ্ঠানের পূর্বে গাজী মারুফের কবর জিয়ারত করেন এবং তার আত্মার শান্তি কামনা করেন।

গাজী মারুফের স্মৃতি চারণ করতে গিয়ে এম নাসের রহমান বলেন- “আজ আমরা এমন একজন নেতার প্রতি শ্রদ্ধা জানাতে একত্রিত হয়েছি, যিনি ছিলেন দলের জন্য নিঃস্বার্থভাবে কাজ করা সত্যিকারের সৈনিক। গাজী মারুফের ত্যাগ, সততা এবং নিষ্ঠা আমাদের সকলের জন্য এক অনন্য দৃষ্টান্ত।

তিনি সবসময় দলের স্বার্থে নিজে থেকেই  কাজ করেছেন এবং দলের জন্য তার অবদান কখনো ভুলবার মতো নয়। তার তরুণ বয়সে আকস্মিক মৃত্যু মেনে নেওয়া সহজ নয়। আজ তার কবর জিয়ারত করে তার আত্মার মাগফিরাত কামনা করেছি। তার স্বপ্ন, আদর্শ এবং অনুপ্রেরণা সবসময় আমাদের পথপ্রদর্শক হিসেবে থাকবে।

বিশেষ অতিথির বক্তব্যে জেলা বিএনপির আহবায়ক মো: ফয়জুল করিম ময়ূন বলেন, গাজী মারুফ দলের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন। তার ত্যাগ ও আত্মনিবেদন সবসময় আমাদের মধ্যে উদ্দীপনা সৃষ্টি করবে। তার স্মৃতি আমাদের পথপ্রদর্শক।

সদস্য সচিব মোহাম্মদ আব্দুর রহিম রিপন বলেন, দলের জন্য নিঃস্বার্থভাবে কাজ করা গাজী মারুফের জীবন আমাদের সকলের জন্য দৃষ্টান্ত। তার নিষ্ঠা এবং সততা সবসময় আমাদেরকে প্রেরণা দেবে।

জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান বলেন, গাজী মারুফের অবদান, তার ত্যাগ ও সাহস কখনো ভুলবার নয়। তরুণ বয়সে তার চলে যাওয়া আমাদের জন্য গভীর শোকের।

অন্যান্য নেতৃবৃন্দ যারা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মতিন বক্স, আবুল কালাম বেলাল, সেলিম সালাউদ্দিন, আনিসুজ্জামান বায়েছ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার আহমেদ রহমান, জেলা কৃষক দলের সদস্য সচিব মোনাইম কবির, জেলা ছাত্রদলের সভাপতি রুবেল আহমেদ, সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান, যুগ্ম সম্পাদক তাজুদুর রহমান, কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মখলিছুর রহমান, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম পিরুন, সাংগঠনিক সম্পাদক হাফেজ আহমেদ মাহফুজ, নেতা এম এ নিশাদ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম সাহেদ, যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ, ব্যবসায়ী সাইফুল ইসলাম, অনুষ্ঠানের শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা আকিল উদ্দিন।

এর আগে, গাজী মারুফের গ্রামের বাড়ি কামারখালীতে এম নাসের রহমান ও দলীয় নেতৃবৃন্দ তাঁর কবর জিয়ারত করেন। সঙ্গে মাদ্রাসার এতিম শিশুদের জন্য খাবার বিতরণ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত নেতা ও কর্মীরা একমতভাবে গাজী মারুফের অবদান স্মরণ করেন এবং তার আত্মার শান্তি কামনা করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com