নির্বাচনী প্রচারণায়, মৌলভীবাজারে আসছেন তারেক রহমান
স্টাফ রিপোর্টার : ২১ জানুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপরই শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা। আর বিএনপির এই আনুষ্টানিক প্রচারণা শুরু করবে সিলেট থেকে। ২২ জানুয়ারি দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মৌলভীবাজার সফরে আসবেন।
মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক মো: ফয়জুল করিম ময়ূন জানান, সম্ভাব্য তারিখ রয়েছে ২২ জানুয়ারি ঐদিন বিকালে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
জেলা বিএনপির সদস্য সচিব মো: আব্দুর রহিম রিপন জানান, এর আগে তিনি হযরত শাহাজলাল ও হযরত শাহপরাণ (র.) এর মাজার শরিফ জিয়ারত করবেন। এবং পরে সিলেটের ঐতিহসাকি আলিয়া মাদরাসা মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন।
তিনি আরোও জানান, তারেক রহমানের আগমন উপলক্ষে জেলা বিএনপি সার্বিক কার্যক্রম হাতে নিয়েছে। এই সভার মাধ্যমেই আনষ্ঠানিক প্রচারণা শুরু করবে।



মন্তব্য করুন