সিলেট রেঞ্জ পুলিশ কাবাডি প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণী
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারে জেলা পুলিশের আয়োজনে সিলেট রেঞ্জ পুলিশ কাবাডি প্রতিযোগিতা ২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ৯ জানুয়ারি বিকেলে মৌলভীবাজার পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মুখোমুখি হয় সুনামগঞ্জ জেলা পুলিশ দল ও সিলেট আরআরএফ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় সিলেট আরআরএফ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ফাইনাল খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ মুশফেকুর রহমান।
সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন।
এ সময় প্রধান অতিথি বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট আরআরএফ-এর ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট পুলিশ সুপার মোঃ হাসান নাহিদ চৌধুরী এবং সুনামগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) নোবেল চাকমা, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মোঃ আজমল হোসেন; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মোঃ ওয়াহিদুজ্জামান রাজু এবং পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ।



মন্তব্য করুন