কামালপুর ইউনিয়নে খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার সদর উপজেলার কামালপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
১০ জানুয়ারি শনিবার বিকেলে সদর উপজেলার কামালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফখরুল ইসলামের বাড়ন্তি গ্রামের বাড়িতে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৩ আসনের ধানের শীষের প্রার্থী এম নাসের রহমান।
কামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ কামাল সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফখরুল ইসলামের সঞ্চালনায়
বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফখরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু, আয়াছ আহমেদ, আব্দুল খালিক সহ অন্যান্যরা।
পরে বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।



মন্তব্য করুন