দৈনিক ইনকিলাব পত্রিকার সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক এ এম এম বাহাউদ্দীন-এর বাসায় পুলিশি তল্লাশির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মৌলভীবাজারের বিভিন্ন মহল। মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি ও চ্যানেল আই প্রতিনিধি এম এ সালাম ও সাধারণ সম্পাদক এবং ইনকিলাবের জেলা সংবাদদাতা এস এম উমেদ আলী এক বিবৃতিতে বলেছেন, হয়রানী মূলক তল্লাশির নামে সরকার ভীতি ছড়িয়ে ইনকিলাব সহ গনমাধ্যমের কন্ঠ রোধ করতে চায়। যা মুক্ত স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠায় অন্তরায়। মৌলভীবাজারের সাংবাদিক সমাজ ইনকিলাব সম্পাদকের বাসায় পুলিশি তল্লাশির ঘটনায় সরকারী প্রেস নোট সহ এই ন্যক্কার জনক ঘটনার সুষ্ঠু তদন্ত দাবী করেন। একই ভাবে প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ সাংবাদিক সমিতি, মৌলভীবাজার জেলা শাখার সভাপতি ও দৈনিক জনকন্ঠের জেলা প্রতিনিধি সৈয়দ হুমায়েদ আলী শাহিন, সাধারণ সম্পাদক ও ইনডিপেন্ডেন্ট টিভির প্রতিনিধি আনহার আহমদ সমসাদ। আরো প্রতিবাদ জানিয়েছেন আলেম-ওলামা পীর-মাশায়েখদের সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছিন মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম সিদ্দিকী, ও সাধারাণ সম্পাদক মাওলানা মুফতি সামসুল ইসলাম।
দৈনিক ইনকিলাব পত্রিকার সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক এ এম এম বাহাউদ্দীন-এর বাসায় পুলিশি তল্লাশির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মৌলভীবাজারের বিভিন্ন মহল। মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি ও চ্যানেল আই প্রতিনিধি এম এ সালাম ও সাধারণ সম্পাদক এবং ইনকিলাবের জেলা সংবাদদাতা এস এম উমেদ আলী এক বিবৃতিতে বলেছেন, হয়রানী মূলক তল্লাশির নামে সরকার ভীতি ছড়িয়ে ইনকিলাব সহ গনমাধ্যমের কন্ঠ রোধ করতে চায়। যা মুক্ত স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠায় অন্তরায়। মৌলভীবাজারের সাংবাদিক সমাজ ইনকিলাব সম্পাদকের বাসায় পুলিশি তল্লাশির ঘটনায় সরকারী প্রেস নোট সহ এই ন্যক্কার জনক ঘটনার সুষ্ঠু তদন্ত দাবী করেন। একই ভাবে প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ সাংবাদিক সমিতি, মৌলভীবাজার জেলা শাখার সভাপতি ও দৈনিক জনকন্ঠের জেলা প্রতিনিধি সৈয়দ হুমায়েদ আলী শাহিন, সাধারণ সম্পাদক ও ইনডিপেন্ডেন্ট টিভির প্রতিনিধি আনহার আহমদ সমসাদ। আরো প্রতিবাদ জানিয়েছেন আলেম-ওলামা পীর-মাশায়েখদের সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছিন মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম সিদ্দিকী, ও সাধারাণ সম্পাদক মাওলানা মুফতি সামসুল ইসলাম। স্টাফ রিপোর্টার॥
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.