বৃটেন প্রবাসী আজাদ হুসাইনের অর্থায়নে অসহায়দের মাঝে নগদ অর্থ বিতরণ
সালেহ আহমদ (স’লিপক) : মৌলভীবাজারে বৃটেন প্রবাসী আজাদ হুসাইনের অর্থায়নে ৮০ জন প্রতিবন্ধি ও অসহায়দের মাঝে বধির কল্যাণ সংস্থার উদ্যোগে নগদ পাঁচ হাজার টাকা জনপ্রতি বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার ১৩ জানুয়ারী বধির কল্যাণ সংস্থা মৌলভীবাজারের কামালপুরস্থ কার্যালয়ে সংস্থার সভাপতি মো: ফুরকান আহমদের সভাপতিত্বে অতিথি ছিলেন বৃটেন প্রবাসী সমাজসেবক আজাদ হুসাইন।
বধির কল্যাণ সংস্থা মৌলভীবাজারের সাধারণ সম্পাদক মো: নাজমুল হকের পরিচালনায় এসময় সহ-সভাপতি মো: মতিউর রহমান, সহ-সাধারণ সম্পাদক অসীম মোদক, কোষাধ্যক্ষ মো: সাইদুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো: আজীম উদ্দিন, পাঠাগার সম্পাদক এ.কে.এম ফখরুল আবেদীন, মহিলা বিষয়ক সম্পাদক মোছা: তাকলিমা আক্তার চৌধুরী, নির্বাহী সদস্য মো: নাজমুল আহমদ, মো: নোমান আহমদ, তালুকদার মো: ইমাদ উদ্দিন, মো: কাজল মিয়া সহ সংস্থার দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন