বিজিবির অভিযানে সীমান্ত এলাকা থেকে ভারতীয় জিরা জব্দ
January 15, 2026,
স্টাফ রিপোর্টার : বিজিবির বিশেষ অভিযানে বিয়ানীবাজার সীমান্ত এলাকা থেকে ৪ হাজার ৮ শত কেজি ভারতীয় জিরা জব্দ করা হয়েছে।
১৫ জানুয়ারি বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিয়ানীবাজারস্থ বিজিবি-৫২ ব্যাটালিয়ন বিশেষ টহল দল সীমান্ত বিয়ানীবাজার উপজেলার দোবাগ ইউনিয়নের দোবাগ মোড় নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় ৪ হাজার ৮ শত কেজি ভারতীয় জিরা এবং ১ হাজার ৩ শত ৫০ কেজি বাংলাদেশী ধান জব্দ করে। উক্ত ভারতীয় জিরা ও ধান এর সিজার মূল্য ৭২ লক্ষ ৪০ হাজার ৫ শত টাকা।
বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আতাউর রহমান সুজন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জব্দকৃত মালামালের পরবর্তী আইনী কার্যক্রম চলমান রয়েছে।



মন্তব্য করুন