আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : জেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শনের পাশাপাশি নানা পুরস্কার জেতার বাসনায় অপেক্ষায় থাকে বছরের একটি বিশেষ দিন।
১৯ জানুয়ারি সোমবার সকালে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও জাঁক-জমকপূর্ণ আয়োজনের মধ্যদিয়ে বিদ্যালয় ক্যাম্পাসে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজা খাতুন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুলসী রানী সরকার প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, শুধু পড়ালেখায় নয়, ভাল মানুষ এবং সুনাগরিক হতে হলে খেলাধুলার বিকল্প নেই। পড়াশোনার পাশাপাশি মেধা ও মননকে উজ্জীবিত রাখতে প্রযোজন খেলাধুলা। প্রধান অতিথি প্রতিযোগিতার উদ্বোধন এবং শিক্ষার্থীদের কুচকাওয়াজের মাধ্যমে সালাম গ্রহণ করেন। এর পর শুরু হয় বিভিন্ন ইভেন্টের ক্রীড়া প্রতিযোগিতা। প্রভাতী ও দিবা শাখার ৪২টি ইভেন্টে শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টের মধ্যে উল্লেখযোগ্য ছিল, দৌড়, ব্যাঙ দৌড়, রিলে দৌড়,স্কিপিং,বর্ষা নিক্ষেপ ইত্যাদি।
অনুষ্ঠানে সবচেয়ে আকর্ষণীয় ছিল যেমন খুশি তেমন সাজো এবং শিক্ষক শিক্ষিকা, অতিথি ও অভিভাবকদের জন্য দৌড় ও পিলো পাসিং। প্রতিযোগিতায় বিচারকদের রায় শেষে প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।



মন্তব্য করুন