সুজন মৌলভীবাজার জেলা কমিটির অভিষেক অনুষ্ঠান
স্টাফ রিপোর্টার : গণতন্ত্র, উন্নয়ন ও সুশাসনের লক্ষে কাজ করা সংগঠন সুশাসনের জন্য নাগরিক ‘সুজন’ এর নবনির্বাচিত মৌলভীবাজার জেলা কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
রবিবার ১৮ জানুয়ারি রাতে মৌলভীবাজার প্রেসক্লাবের কনফারেন্স হলে সংগঠনের নবনির্বাচিত সভাপতি বিশিষ্ট সমাজসেবক,সাংবাদিক ও সংগঠক ডা: ছাদিক আহমদের সভাপতিত্বে ও সংগঠনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক নাট্য ব্যাক্তিত্ব রুহেল আহমদ চৌধুরীর সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠান শুরু হয়।
কেন্দ্রীয় কমিটি অনুমোদিত দ্বি-বার্ষিক মেয়াদী মৌলভীবাজার জেলা কার্যকরি কমিটির-সভাপতি ডা. ছাদিক আহমদ, সহ-সভাপতি সৈয়দ হুমায়েদ আলী শাহীন, অধ্যক্ষ মোহাম্মদ ইকবাল, দিপেন্দ্র ভট্টাচার্য। সাধারণ সম্পাদক রুহেল আহমদ চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক, কাউছার ইকবাল ও মু.ইমাদ উদ দীন। কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক মো: শাহজাহান মিয়া, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন আহমেদ বাপ্পি।
সদস্য: জহর লাল দত্ত, অধ্যাপক শাহ্ আব্দুল ওদুদ, এস এম উমেদ আলী, মো: আজাদুর রহমান, নজরুল ইসলাম মুহিব,মোনায়েম খাঁন, সৈয়দ মাহমুদ আলী, আজিজুল ইসলাম, প্রনীত রঞ্জন দেবনাথ, মাওলানা মাহফুজুল ইসলাম, জিতু তালুকদার, মোহন আহমদ, পূর্ণেন্দু দাশ পবিত্র, আব্দুল গফফার জনি, দুরুদ আহমদ, আল-আমিন, সুফিয়া সুলেমান কলি, মাহবুবুর রহমান রাহেল, মবশি^র আলী, খিজির মো: জুলফিকার।
অভিষেক অনুষ্ঠানে সংগঠনের কার্যকরি পরিষদের নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও প্রাণবন্ত করতে নিজেদের মতামত ও পরামর্শ তোলে ধরেন এবং তা বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। নেতৃবৃন্দ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের নিয়ে মুখোমুখী অনুষ্ঠান, কেন্দ্রীয় নানা কর্মসূচীসহ জেলার চারটি সংসদীয় আসনে অবাধ, সুষ্ট ও নিরপেক্ষ ভোটের কার্যক্রমে নিরপেক্ষ থেকে মাঠ পর্যায়ে সক্রিয় থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।



মন্তব্য করুন