সড়ক বিভাগের ভূমি ইজারা নিয়ে হকার উচ্ছেদের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

January 19, 2026,

স্টাফ রিপোর্টার : মিথ্যা তথ্যে সড়ক ও জনপথ বিভাগের ভূমি ইজারা নিয়ে হকার উচ্ছেদের প্রতিবাদে মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেছে মৌলভীবাজার সদর উপজেলার সরকার বাজার হকার সমিতি।

রোববার ১৮ জানুয়ারি দুপুরে এই কর্মসূচি পালন করে সমিতির সদস্যরা। এ সময় জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দেন ভুক্তভোগিরা। স্মারকলিপিতে উল্লেখ করা হয় মোজেফরাবাদ মৌজার সরকার বাজার এলাকায় সড়ক ও জনপথ বিভাগের অধীন ভূমিতে  ক্ষুদ্র ব্যবসায়ী ও শতাধিক হকার দীর্ঘদিন ধরে ব্যবসা করে জীবিকা নির্বাহ করে আসছেন।  কিন্তু ‘সোনাওর ম্যানশন-১’-এর মালিক স্থানীয়দের সম্পূর্ণ অজ্ঞাতসারে ব্যক্তিস্বার্থে কৌশলে লিজ সংক্রান্ত আইনানুগ শর্তে মিথ্যা তথ্য উপস্থাপন করে ওই ভূমি ইজারা নেন বলে অভিযোগ করেন হকাররা। তারা বলেন যে ভূমিতে দীর্ঘদিন ধরে ক্ষুদ্র ব্যবসায়ী ও হকাররা ব্যবসা পরিচালনা করে আসছেন সেই জায়গা থেকে তাদের উচ্ছেদের চেষ্টা চলছে। এতে শতশত ব্যবসায়ী ও হকার মারাত্মক ক্ষতি ও জীবন জীবীকা নিয়ে রয়েছেন উদ্বেগ উৎকন্ঠায়। তারা এবিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন সরকার বাজার হকার সমিতির সভাপতি কুতুব উদ্দিন, সাধারণ সম্পাদক কয়ছর মিয়া, সদস্য সমছুম মিয়া, ঝন্টু ঘোষ, মাসুক মিয়া, শামীম আহমদ, মো. আব্দুর রউফ তালুকদার, ইসলাম উদ্দীন, বেলাল মিয়া, ওয়াহিদ মিয়া, মিন্টু মিয়া প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com