জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

January 20, 2026,

স্টাফ রিপোর্টার : মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় তেন্ত্রের প্রবক্তা আধুনিক বাংলাদেশের স্থপতি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৯ জানুয়ারি সোমবার মৌলভীবাজার পৌর হল রুমে মৌলভীবাজার জেলা বিএনপির আয়োজনে এই দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।

মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূন এর সভাপতিত্বে ও মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন, সাবেক সংসদ সদস্য ও জাতীয় নির্বাহী কমিটি সদস্য এম. নাসের রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির আহবায়ক এডভোকেট মুজিবুর রহমান মুজিব, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম এ মুকিত, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট সুনীল কুমার দাশ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বকশী মিছবাউর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফখরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি মো: মুজিবুর রহমান মজনু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মারুফ আহমদ, মৌলভীবাজার পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার আহমদ রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com