
শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে বিপুল পরিমান ভারতীয় কসমেটিকস ও হয়েছে। এ ঘটনায় আটক হয়েছে একজন।
মঙ্গলবার ২০ জানুয়ারি গভীর রাতে শ্রীমঙ্গল উপজেলার কালীঘাট ইউনিয়নের কালীঘাট চা বাগান এলাকায় পুলিশের চেকপোস্ট চলাকালে সন্দেহভাজন একটি সিএনজিকে থামিয়ে তল্লাশী চালায় পুলিশ। এসময় সিএনজির ভিতর থেকে ৩টি কার্টুনে মোট ১লক্ষ ৮৯ হাজার টাকার কমমেটিকস উদ্ধার করা হয়। এছাড়াও অবৈধ পণ্য বহনের দায়ে একটি সিএনজি অটোরিকসা জব্দ এবং সিএনজি চালক শিপন মিয়া (২০)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না জানান, অধৈভাবে ভারত থেকে আমদানিকৃত কসমেটিকস ও সিএনজি গাড়ি অনুমানিক বাজারমূল্য ৬ লক্ষ ৯২ হাজার টাকা। এ ব্যাপারে বিশেষ ক্ষমতা আইনে শ্রীমঙ্গল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.