পৃথক স্থান থেকে দুটি গন্ধগোকুল উদ্ধার

January 28, 2026,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারের পৃথক স্থান থেকে দুটি গন্ধগোকুল উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

মঙ্গলবার সকালে মৌলভীবাজার পুলিশ লাইনস এ একটি গন্ধগোকুল দেখতে পেয়ে ট্রাফিক বিভাগের টিআই শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দিলে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল গিয়ে গন্ধগোকুলটি উদ্ধার করেন। এছাড়াও গতকাল সোমবার রাতে শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের জেটি রোডের প্রবাসী কৃষ্ণ সেন এর বাসা থেকে আহত অবস্থায় আরেকটি গন্ধগোকুল উদ্ধার করে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, প্রবাসী কৃষ্ণ সেনের বাসা থেকে খবর পেয়ে আহত অবস্থায় একটি গন্ধগোকুল ও মৌলভীবাজার পুলিশ লাইনস থেকে আরেকটি গন্ধগোকুল উদ্ধার করেছেন। গন্ধগোকুল এশীয় তাল খাটাশ, ভোন্দর, লেনজা, সাইরেল বা গাছ খাটাশ নামে পরিচিত। তালের রস বা তাড়ি পান করে বলে তাড়ি বা টডি বিড়াল নামেও বলা হয়। আহত গন্ধগোকুলের ব্যাপারে জানতে চাইলে সজল দেব জানান, তিনি ধারণা করছেন কোন একসময় গন্ধগোকুলটি কোন যানবাহনের সাথে ধাক্কা খেয়ে আহত হয়েছে। উদ্ধারের পর গন্ধগোকল দুটি স্থানীয় বনবিভাগ কতৃপক্ষের হাতে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com