মৌলভীবাজারে আইনজীবী ফোরাম আয়োজনে ধানের শীষের নির্বাচনী প্রচারণা

January 29, 2026,

স্টাফ রিপোর্টার : আইনজীবী ফোরাম মৌলভীবাজারের উদ্যোগে কোর্ট রোডে দুপুরে ২৮ জানুয়ারী  বিএনপির প্রতীক ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।

এতে অংশ নেন জেলা  বিএনপির আহবায়ক মো: ফয়জুল করিম ময়ুন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন সহ আইনজীবি ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আইনজীবী ফোরামের সদস্যরা এবং দলীয় নেতাকর্মীরা।

প্রচারণাকালে বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন প্রতিষ্ঠা ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই। তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে দীর্ঘ দিন ধরে উন্নয়ন বঞ্চিত মৌলভীবাজারবাসীকে উন্নয়নের স্বার্থে ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com