মৌলভীবাজার পলিটেকনিকেল ইন্সটিটিউটের উদ্যোগে ‘জব ফেয়ার’
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারের সুনামধন্য কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান পলিটেকনিকেল ইন্সটিটিউটের উদ্যোগে ‘জব ফেয়ার’ ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
২৯ জানুয়ারি সকাল থেকে কলেজ ক্যাম্পাসে আর্কষণীয় স্টলে বিকেল পর্যন্ত দিনব্যাপি জব ফেয়ারে অনুষ্ঠিত হয়। জব ফেয়ারে ৩০ টিরও দেশের স্বনামধন্য প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। ৩ শতাধিক চাকুরী প্রত্যাশিরা রেজিষ্ট্রেশন করেন। এরমধ্যে যোগত্যার ভিত্তিতে বিভিন্ন কোম্পানীতে ৩০ জন শিক্ষার্থীর চাকুরী নিশ্চিত করা হয়। এছাড়াও অন্যান্যদের সিভি গ্রহণ করা হয়। পরবর্তীতে তাদেরকেও মেধার ভিত্তিতে চাকুরী নিশ্চিত হবে বলে জানান সংশ্লিষ্টরা। জব ফেয়ার সাথে কলেজ অডিটরিয়ামে সেমিনারে অনুষ্ঠিত হয়।
কলেজের উপাধ্যক্ষ প্রকৌশলী বেলাল আহমদ এর সভাপতিত্বে ও কলেজের শিক্ষক উম্মে সারা পুষন এর সঞ্চলনায় মুলপ্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট শিক্ষাবীদ ও গবেষক প্রকৌশলী জাহেদ আহমদ চৌধুরী।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন প্রাণ গ্রুপের চিফ ইঞ্জিনিয়ার মো: আক্তারুজ্জামান খান, বিশেষ অতিথি ছিলেন আনান প্যাক বিডির লিমিটেডের ফ্যাক্টরি ম্যানেজার মো: শফিকুল ইসলাম, গ্রীণলিফ ইনোভেশন লিমিটেডের চেয়ারম্যান মো: হুমায়ুন কবির চৌধুরী, হেলদি চয়েজ এর ফুড ইন্সপেক্টর দীপ বৈদ্য।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক নাহিরুল ইসলাম, মো: আশরাফুজ্জামান, সুহেল মিয়া, মো: আবুল খায়ের, মারুফা খাতুন, ফাহমিদা আফরোজ, খালেদা আক্তার মোহাম্মদ জিয়াউল আমিন, মো: খালেদ হোসাইন, ইশতিয়াক আহমদ, মো: আরিফুর রহমান, মাজহারুল ইসলাম, মো: ফয়ছল মিয়া, মো: মেহেদী হাসান।
বক্তারা বলেন ,কারিগরি শিক্ষার গুরুত্ব, বাস্তবতা ও দক্ষ প্রকৌশলীদের বিশ্ব ব্যাপী চাহিদার বিষয়টি উপস্থাপন করেন। জব ফেয়ার ও সেমিনারে বিভিন্ন কোম্পানীর প্রতিনিধি, চাকুরী প্রত্যাশী, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকরা উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন