রাজনগর প্রতিনিধি॥ রাজনগর উপজেলায় অপহরণের ২ দিন পর এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় বৃহস্পতিবার ৫ জানুয়ারী ভোর সাড়ে ৪ টার দিকে অভিযান চালিয়ে অপহরণকারীকেও গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, ২ জানুয়ারী সন্ধ্যায় উপজেলার টেংরা ইউনিয়নের চাউরুলি গ্রামের আরন মিয়ার ছেলে ৬ সন্তানের জনক সৈইদ মিয়া (৪০) ওই এলাকার ১৩ বছরের এক কিশোরীকে (নাম প্রকাশ করা হলো না) বাড়ী থেকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় মেয়ের বাবা বুধবার রাজনগর থানায় মামলা (নং ৬, তারিখ: ৪/১/২০১৭) করেন। পরে বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে অপহরণকারী সৈইদ মিয়াকে তার বসত ঘর থেকে আটক করে। এসময় ওই বসত ঘর থেকে অপহরণ হওয়া মেয়েকেও উদ্ধার করা হয়।
রাজনগর থানার উপ-পরিদর্শক (এসআই) জিয়াউল ইসলাম বলেন, মেয়েটিকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আসামী সৈইদকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.