বালিকান্দি সুপার লিগ সিজন-৮ এর মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

February 2, 2026,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারের বালিকান্দিতে বালিকান্দি সুপার লিগ (বিএসএল) সিজন-৮ এর মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

‎বালিকান্দি বাজার সংলগ্ন ক্রিকেট মাঠে আয়োজিত এই জমকালো অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা শেখ আব্দুল হক, অধ্যক্ষ, জামেয়া ইসলামিয়া আলীম মাদ্রাসা এবং সভাপতি, জেলা ওলামা বিভাগ, মৌলভীবাজার জেলা।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন, সভাপতি, ওইডঋ এবং নির্বাচিত সদস্য, দি চেম্বার অব কমার্স, মৌলভীবাজার।

‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আবুল হোসেন, সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ৭নং চাঁদনীঘাট ইউনিয়ন এবং আলমগীর হোসেন, সভাপতি, যুব জামাত, ৭নং চাঁদনীঘাট ইউনিয়ন।

‎আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন এসআই আশরাফুল ইসলাম, এসআই আব্দুল্লাহ আল মামুন, এসআই আশরাফুল কবির, এএসআই হান্নান, এএসআই বাহার, কনস্টেবল জাহিদুল ইসলাম ও কনস্টেবল রিফাত।

এছাড়াও যুব জামাতের মৌলভীবাজার পৌরসভা ও ৭নং চাঁদনীঘাট ইউনিয়নের স্থানীয় নেতৃবৃন্দ, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও মুরুব্বিগণ উপস্থিত থেকে অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করেন।

‎মেগা ফাইনাল ম্যাচ শেষে বিজয়ী দল জে.আর পি টাইগাস এবং রানারআপ দল ফ্লাইনিং ফ্যালকনুএর খেলোয়াড়দের হাতে অতিথিবৃন্দ ট্রফি ও পুরস্কার তুলে দেন।

‎টুর্নামেন্েেট সেরা খেলোয়াড় মাহি (জে.আর পি টাইগাস), সেরা বোলার মাহি (জে.আর পি টাইগাস), সেরা ব্যাটসম্যান আফসার, সেরা খেলোয়াড় মাহি, সেরা ক্যাচ: আরিফুল (জে.আর পি টাইগাস),এক্সাইটিং খেলোয়াড় জিবান (জে.আর পি টাইগাস)।

‎অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে আয়োজক কমিটির সদস্য আল আমিন, মো. রুমেল, মো. ওয়াহিদ, মো. সুহেল ও মো. আল-আমিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com