বিএনপি প্রার্থী আলহাজ্ব শওকতুল ইসলাম শকুর সাথে সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চুসহ দলীয় নেতাকর্মীদের সাক্ষাৎ

February 2, 2026,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার -২  (কুলাউড়া)  আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব শওকতুল ইসলাম শকুর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন উপজেলা বিএনপির সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং ১০ নং হাজীপুর ইউনিয়নের সাবেক জনপ্রিয় চেয়ারম্যান সাংবাদিক আব্দুল বাছিত বাচ্চু। রবিবার ১ ফেব্রুয়ারি সন্ধ্যায় বিএনপি প্রার্থীর কুলাউড়া শহরস্থ বাসভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বিএনপি প্রার্থী আলহাজ্ব শওকতুল ইসলাম হাজীপুর ইউনিয়নে প্রচার কার্যকর এবং সার্বিক পরিস্থিতি জানতে চাইলে চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চু সার্বিক পরিস্থিতি অবহিত করেন।

এসময় কুলাউড়া উপজেলা বিএনপির সদ্য সাবেক আহবায়ক রেদোয়ান খান, কুলাউড়া পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান, কুলাউড়া উপজেলা বিএনপির প্রাক্তন আহবায়ক আলমগীর হোসেন ভুঁইয়া,সিনিয়র ছাত্রদল নেতা তানজিল খান প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আব্দুল বাছিত বাচ্চুর সাথে আরও উপস্থিত ছিলেন হাজীপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতা ৭ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো মকবুল আলী,ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক  ফয়সল আহমেদ কয়ছর, ৭ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সামাদ ছমেদ , ৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও সাধারণ  সাধারণ  সাইফুল আলম ছয়ফুল,৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি , ফারুক মিয়া,  বিএনপি নেতা সুন্দর আলী লঞ্চু, মো ফারুক মিয়া (২), ইউনিয়ন বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক  মাওলানা আতাউর রহমান, বিএনপি নেতা ইন্তাজ আলী , ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর  রহিম,বিএনপি নেতা মো. জামাল হোসেন, তইমুছ আলী,৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক  মিজানুর রহমান রহমত, ১ নং ওয়ার্ড যুবদল নেতা মারুফ  আহমান জামাল , ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মুহিবুর রাজা,সিনিয়র কারা নির্যাতিত  বিএনপি নেতা ইয়াহিয়া আহমেদ, ফয়েজ উদ্দিন, সিনিয়র ছাত্রদল নেতা শাহান আহমেদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com