বড়লেখা সীমান্তে ৫২ বিজিবির অভিযান, অবৈধ উচ্চ বি/স্ফো/র/ক ও অ/স্ত্র উদ্ধার

February 3, 2026,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার জেলার বড়লেখা সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ উচ্চ বিস্ফোরক ও অবৈধ অস্ত্র উদ্ধার করেছে ৫২ বিজিবি। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে, ২৪টি পাওয়ারজেল নাইনটি উচ্চ বিস্ফোরক, ২৩টি ডিটোনেটর, ১৫ মিটার ডিটোনেটর কর্ড এবং ৩টি পাইপগান।

৫২ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল মো: আতাউর রহমান মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলন করে জানান, গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার নিউ পাল্লাথল বিওপি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি। বড়লেখা উপজেলার নির্বাচনী বেইজ ক্যাম্প থেকে পৃথক টহল দল নিয়ে সমন্বিত অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা রাতের অন্ধকারে সীমান্তবর্তী গভীর জঙ্গলে পালিয়ে যায়। পরে সীমান্তের অভ্যন্তরে দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের তারাদরম এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় লুকিয়ে রাখা উচ্চ বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার করা হয়।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, নির্বাচনকে সামনে রেখে এসব বিস্ফোরক ও অস্ত্র অনুপ্রবেশ দেশের নিরাপত্তা এবং শান্তিপূর্ণ নির্বাচন প্রক্রিয়া ব্যাহত করার একটি সুস্পষ্ট অপচেষ্টা।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, নির্বাচনকে সামনে রেখে এসব বিস্ফোরক ও অস্ত্র অনুপ্রবেশ দেশের নিরাপত্তা এবং শান্তিপূর্ণ নির্বাচন প্রক্রিয়া ব্যাহত করার একটি সুস্পষ্ট অপচেষ্টা। ঘটনার পরপরই আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থা ও আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশ জানিয়েছে, দেশের সীমান্ত নিরাপত্তা রক্ষা এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে তারা সর্বদা প্রস্তুত ও সতর্ক রয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com