ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আঞ্জুমানে আল ইসলাহ’র সঙ্গে এম নাসের রহমানের মতবিনিময়

February 3, 2026,

স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ কে সামনে রেখে বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহর সঙ্গে মতবিনিময় সভা করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এম নাসের রহমান।

সোমবার ২ ফেব্রুয়ারি রাতে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় নির্বাচন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

সভায় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব আব্দুর রহিম রিপন, আহ্বায়ক কমিটির সদস্য মো: ফখরুল ইসলামসহ বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ মৌলভীবাজার জেলা শাখার শীর্ষ নেতৃবৃন্দ। এছাড়া বাংলাদেশ আঞ্জুমানে তালামীযে ইসলামীয়া মৌলভীবাজার জেলার নেতৃবৃন্দও সভায় অংশগ্রহণ করেন।

মতবিনিময়কালে এম নাসের রহমান বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে ইসলামী দল ও ধর্মপ্রাণ মানুষের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন এবং দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com