সেনাবাহিনীর যৌথ অভিযানে দেশীয় অ/স্ত্র ও ১৮ টি মোবাইল জব্দ
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার সদর উপজেলায় সেনাবাহিনীর যৌথ অভিযানে দেশীয় অস্ত্র ও ১৮ টি মোবাইল জব্দ করা হয়েছে।
৩ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে মৌলভীবাজার আর্মি ক্যাম্প হতে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ টহল দল মৌলভীবাজার সদর উপজেলার গিয়াস নগর ইউনিয়নের মোকামবাজার এলাকায় তল্লাশি অভিযান পরিচালনা করে।
অভিযানে মোহাম্মদ জাহাঙ্গীর আলীর বসতবাড়িতে তল্লাশি করে বিভিন্ন প্রকার দেশীয় ধারালো মারণাস্ত্র, অসৎ উদ্দেশ্যে ব্যবহারের জন্য বিমান বাহিনীর ইউনিফর্ম, ১৮ টি অ্যান্ড্রয়েড ও বাটন মোবাইল এবং অবৈধ ড্রাইভিং লাইসেন্স উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামসমূহ স্থানীয় থানায় হস্তান্তর করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এলাকায় অবৈধ অস্ত্রের ব্যবহার ও মজুদ প্রতিরোধ, আইন-শৃঙ্খলা রক্ষা এবং সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণে অভিযান অব্যাহত থাকবে।



মন্তব্য করুন