বিএনপি-জমিয়ত জোটের প্রার্থী এম নাসের রহমানের সঙ্গে জেলা জমিয়তের নির্বাচনী মতবিনিময়
স্টাফ রিপোর্টার : বিএনপি-জমিয়ত জোট মনোনীত মৌলভীবাজার-৩(সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমানের সঙ্গে মৌলভীবাজার জেলা জমিয়তের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা জমিয়তের নির্বাচনী মনিটরিং সেল প্রধান ও কেন্দ্রীয় জমিয়তের সহকারী মহাসচিব মাওলানা জামিল আহমদ আনসারী। সভাটি সঞ্চালনা করেন জেলা মনিটরিং সেল সদস্য মাওলানা মাহদী হাসান কামাল।
সভায় প্রধান অতিথির বক্তব্যে এম নাসের রহমান বলেন,
“দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে বিএনপি-জমিয়ত জোট ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। আলেমুওলামা ও ধর্মপ্রাণ মানুষের সক্রিয় সমর্থন পেলে ধানের শীষের বিজয় নিশ্চিত করা সম্ভব।”
তিনি আরও বলেন, নির্বাচিত হলে মৌলভীবাজারু৩ আসনের সার্বিক উন্নয়ন, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানসমূহের উন্নয়ন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে অগ্রাধিকার দেওয়া হবে। শনিবার দুপুরে সদর উপজেলার বাহার্মদানে মরহুম অর্থ মন্ত্রী এম সাইফুর রহমান এর বাড়ীতে
মতবিনিময় সভায় বিএনপির পক্ষ থেকে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল ওয়ালী সিদ্দিকী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম, সাবেক কাউন্সিলর ও জেলা বিএনপি নেতা আয়াছ আহমদ প্রমুখ। তারা জোটের প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠপর্যায়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
জেলা জমিয়তের পক্ষ থেকে বক্তব্য রাখেন জেলা জমিয়তের সাবেক সহসভাপতি ও সদর উপজেলা মনিটরিং সেল প্রধান মাওলানা জয়নুল হক, সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা মনিটরিং সেলের যুগ্ম আহ্বায়ক মাওলানা শেখ আব্দুল জব্বার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা মনিটরিং সেল সদস্য সচিব মুফতি আশরাফুল হক, রাজনগর উপজেলা মনিটরিং সেল প্রধান মাওলানা আব্দুস সুবহান, সদর উপজেলা জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা সউদ বিন জামিল, সাধারণ সম্পাদক মাওলানা তজম্মুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্র, ধর্মীয় মূল্যবোধ ও জনগণের অধিকার রক্ষায় বিএনপিুজমিয়ত জোটের প্রার্থীকে বিজয়ী করা সময়ের দাবি। এ লক্ষ্যে মাঠপর্যায়ে সর্বাত্মকভাবে কাজ করার আহ্বান জানান তারা।
মতবিনিময় সভা শেষে জোটের প্রার্থীর বিজয় নিশ্চিত করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।



মন্তব্য করুন