
কমলগঞ্জ প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো: মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) ব্যাপক নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।
২২ জানুয়ারি থেকে তিনি শ্রীমঙ্গল ও কমলগঞ্জের নগরী ও গ্রামাঞ্চলের বিভিন্ন এলাকায় গণসংযোগ, পথসভা ও সংক্ষিপ্ত সমাবেশে অংশ নিচ্ছেন। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনার পাশাপাশি মাইকিং, পোস্টার-ফেস্টুন ও লিফলেট বিতরণ করা হচ্ছে। নির্বাচনী প্রচারণাকে ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ ও বাড়তি নির্বাচনী উত্তাপ বিরাজ করছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.