
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) আসনের ধানের শীষ প্রার্থী এম নাসের রহমানের সমর্থনে কাতারে রাজনগর জাতীয়তাবাদী ফোরাম-কাতার নির্বাচনী সভা করেছে।
সভায় সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি মো: সেলিম খাঁন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আতিক আসলাম। প্রধান অতিথি ছিলেন এম নাসের রহমান। কাতার বিএনপির সভাপতি আবু ছায়েদ প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন কাতার বিএনপির সহ-সভাপতি ও ফোরামের প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান।
সভা কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হয়। জেলা ও থানা পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন। বক্তারা ধানের শীষকে বিজয়ী করার মাধ্যমে এলাকার উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠার জন্য ভোট দেওয়ার আহ্বান জানান।
বক্তারা ছিলেন, ফয়সাল আহমদ, সায়েদ আহমদ সাদ, মোক্তার হোসেন তালুকদার, সুজানুর রহমান, আব্দুর রব, কে.এম. পলাশ খান, সোহাগ জোয়ার্দার, সাজিদুল ইসলাম রাসেল।
উপস্থিত ছিলেন: আব্দুল নুর আজাদ, ফয়েজ আহমদ, সৈয়দ রমিজ উদ্দিন সুরুক, রোকনুজ্জামান, মো: আবুল মিয়া, শিবলু আহমদ, নুর আহমদ, সাজু আহমদ, মাছুম তালুকদার, সালেক আহমদ, জামিল হোসাইন, মো: তানভির, রিহান আহমদ, মারুফ মিয়া, মো: বাপ্পি প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.