
আব্দুর রব : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মিফতা সিদ্দিকী বলেছেন, কেন্দ্রের বার্তা আপনাদের পৌছে দিতে চাই। ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে জাতীয়তাবাদী পরিবারের প্রত্যেক সদস্যকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এর ব্যতিক্রম হলে কাউকেই ছাড় দেওয়া হবে না।
তিনি শনিবার ৭ ফেব্রুয়ারি রাতে মৌলভীবাজার-১ নির্বাচনী আসনের বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়ন ও দক্ষিণভাগ উত্তর (কাঠাল তলী) ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত বিএনপি প্রার্থী নাসির উদ্দিন আহমেদ মিঠুর দুটি পৃথক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সভায় বক্তব্য দেন মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্যপ্রার্থী নাসির উদ্দিন আহমেদ মিঠু, বড়লেখা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ, কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু, বড়লেখা উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি নছিব আলী, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সহিদ খান, গণঅধিকার পরিষদের কেন্দ্রিয় কর্মসূচি ও নিরাপত্তা বিষয়ক সহ-সম্পাদক আব্দুন নূর তালুকদার প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.