ওমর ফারুক নাঈম॥ পরিবহন শ্রমিকদের উপর হামলার বিচার গাড়ী ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্টান ভাংচুরের ঘটনায় ক্ষতি পূরনের দাবীতে ৭ জানুয়ারী শনিবার সকাল ৬ টা থেকে মৌলভীবাজার জেলায় অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছে পরিবহন শ্রমিক ইউনিয়ন।
শুক্রবার (৬ জানুয়ারি) বিকেল ৩টায় শ্রীমঙ্গল চৌমুহনা চত্তরে পরিবহন শ্রমিকদের এক বিশাল সমাবেশে ঘোষনা দেওয়া হয়।
সমাবেশে পরিবহন শ্রমিক ইউনিয়নের বিভাগীয় সাধারণ সম্পাদক সজিব আলী, মৌলভীবাজার পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি জামাল মিয়া, সম্পাদক অদুদ মিয়া, ট্রাক লড়ি শ্রমিক ইউনিয়নের শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি ঝিনু মিয়া, সম্পাদক শাহজাহান, কার ,মাইক্রোবাস,বাস শ্রমিক ইউনিয়নের শ্রীমঙ্গল শাখার সভাপতি ময়না মিয়া, সম্পাদক ইকবাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
সমাবেশে পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতারা বলেন আগামী ৮ জানুয়ারীর মধ্যে যদি বিজিবি সদস্যদের বরখাস্ত করে শাস্তি নিশ্চিত এবং পরিবহন ও ব্যবসায়ীদের ক্ষতিপূরণ না দিলে সিলেট বিভাগকে অচল করে দেওয়ার কথা বলা হয়।
উলেখ্য বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় শ্রীমঙ্গলে বিজিবি চালকের সাথে এক পরিবহন শ্রমিকের কথা কাটাকাটির জের ধরে কিছু বিজিবি সদস্য ও পরিবহন শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়। পরে বিজিবি সদস্যরা শ্রীমঙ্গলের ব্যবসায়ী পথচারীর উপর নির্বিচারে হামলা চালায়। ভাংচুর করে কয়েকশত গাড়ি, দোকানপাট। এ সময় গুলিবিদ্ধ হন ৬ জন এবং প্রায় অর্ধশতাধিক মানুষ আহত হন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.