কমলগঞ্জ পৌর যুবদল সভাপতির পিতার ইন্তেকাল, রামপাশা গ্রামে জানাজা অনুষ্ঠিত

February 9, 2026,

কমলগঞ্জ প্রতিনিধি : কমলগঞ্জ পৌর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি রুমন আহমেদের পিতা ও কমলগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক বিএনপি সভাপতি সৈয়দ মো: ইদ্রিস আলী (দাদা) ইন্তেকাল করেছেন।

(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

তার ইন্তেকালে কমলগঞ্জে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। মরহুম সৈয়দ মো: ইদ্রিস আলী দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং এলাকার একজন সুপরিচিত, সৎ ও সম্মানিত ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।

মরহুমের জানাজা নামাজ ৮ ফেব্রুয়ারি রবিবার বিকেল ৪টা ৪৫ মিনিটে কমলগঞ্জ উপজেলার রামপাশা গ্রামে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com