মৌলভীবাজারে ২২৩ ভোটকেন্দ্র গুরুত্বপূর্ণ , থাকছে বডি অন ক্যামেরা
February 10, 2026,
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার জেলার চারটি সংসদীয় আসনের মোট ৫৫৪টি ভোটকেন্দ্রের মধ্যে ২২৩টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ ও অধিক গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) হিসেবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এসব কেন্দ্রে বাড়তি নিরাপত্তা, বডি অন ক্যামেরা ব্যবহার এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে।
পুলিশ সূত্র জানায়, ভোটের দিন সারা জেলায় ১ হাজার ৬৪১ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। প্রতিটি ভোটকেন্দ্রে ১৫ জন আনসার ও ২ জন পুলিশ সদস্য থাকবেন। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে দুজন করে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে।
মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন জানান, শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।



মন্তব্য করুন