ফোন কলে ভোট চাইলেন নাসের রহমান
February 11, 2026,
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এম নাসের রহমান ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে সরাসরি ফোন কল করেছেন। মঙ্গলবার বিভিন্ন ভোটারের মোবাইল ফোনে দেওয়া কলের মাধ্যমে তিনি নিজের পক্ষে ভোট প্রার্থনা করেন।
কলের বার্তায় তিনি বলেন, আসসালামু আলাইকুম/আদাব। আমি নাসের রহমান, মৌলভীবাজারুরাজনগর সংসদীয় আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে আপনার ভোট দিয়ে আবারও আপনাদের সেবা করার সুযোগ প্রদানের অনুরোধ করছি। ধন্যবাদ।



মন্তব্য করুন