মৌলভীবজারে ২শ’ ৬৩ কেন্দ্র ঝুঁকিপূর্ণ

February 11, 2026,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার জেলায়  ৫শ’ ৫৪টি ভোট কেন্দ্রের মধ্যে ২শ’ ৬৩ কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করা হয়েছে। এর  মধ্যে ৮০টি অতিঝুঁকিপূর্ণ এবং ১৮৩টি কেন্দ্র সাধারণ ঝুঁকিপূর্ণ।

১১ ফেব্রুয়ারি বুধবার সকালে শ্রীমঙ্গল-৯ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মো. আরিফুর রহমান এক প্রেসব্রিফিং এ তথ্য জানান।

এতে বলা হয় জেলার ৪টি আসনে ৮টি টহল টীম মাঠ পর্যায়ে কাজ করছে। এছাড়া সিভিল পোষাকে নজরদারী জোরদার করা হয়েছে। তিনি বলেন, ভোটের সুষ্টু পরিবেশের জন্য জেলা প্রশাসন, পুলিশ ও অন্যান্য আইনশৃংখলা বাহিনী সমন্বয় করে  কাজ করছে। জেলায় অস্ত্র উদ্ধার, শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার ও নাশকতাসৃষ্টিকারীদের বিরুদ্ধে অভিযান চলছে। ঝুঁিকপূর্ণ কেন্দ্রগুলোর জন্য সিসি ক্যামেরা ও অতিরিক্তি নজরদারী অব্যাহত রয়েছে। এসময় মৌলভীবাজারের নির্বাচনী পরিবেশ ভালো আছে জানিয়ে জনগণকে সাংবিধানিক অধিকার বা ভোটাধিকার প্রয়োগের আহবান জানানো হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com