সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দিন, ইনশাআল্লাহ,আমাদের বিজয় সুনিশ্চিত হবে-এম নাসের রহমান

February 11, 2026,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এম নাসের রহমান জাতীয় নির্বাচনে ভোটারদের উদ্দেশে সকাল সকাল ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদানের আহ্বান জানিয়েছেন।

১১ ফেব্রুয়ারি বুধবার সকালে তাঁর ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া বার্তায় তিনি মৌলভীবাজার ও রাজনগর উপজেলার ভোটারদের বলেন, প্রিয় মৌলভীবাজার-৩ এর সম্মানিত ভোটার ভাই ও বোনেরা, আগামীকাল জাতীয় নির্বাচনে আপনারা সকাল সকাল ভোটকেন্দ্রে গিয়ে আপনারা মূল্যবান ভোট প্রদান করুন। সকালের মধ্যেই ভোট প্রদান করলে আমাদের বিজয় সুনিশ্চিত হবে।

নাসের রহমান শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল ভোটগ্রহণ নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করেছেন। পাশাপাশি তিনি ভোটারদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণের গুরুত্বের ওপর জোর দিয়েছেন।

নির্বাচনকে ঘিরে আসনজুড়ে ইতোমধ্যেই উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রার্থী ও সমর্থকদের মধ্যে শেষ মুহূর্তের প্রস্তুতি চোখে পড়ার মতো।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com